মাদারীপুরে মাহিন্দ্রা উল্টে গিয়ে মামু ও দুই ভগিনা নিহত
মাদারীপুরে জমি হাল চাষ করার মাহিন্দ্রা উল্টে ২ ভাগ্নেসহ মামার মৃত্যু হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ঝাউদি এলাকায় এ ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. শিহাব চৌধুরী। নিহতরা হলেন, ঝাউদি ইউনিয়নের দক্ষিন মাদ্রা এলাকার জলিল ফরাজির ছেলে জহিরুল ইসলাম (২২) ও একই এলাকার কালু হাওলাদারের ছেলে জোবায়ের হাওলাদার (১০), জিহাদ হাওলাদার (৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মামা জহিরুলের সাথে মাহিদ্রায় চেপে জমি হাল চাষ করতে দক্ষিন মাদ্রা এলাকার জমিতে যায় জোবায়ের ও জিহাদ। হালচাষ শেষে সন্ধ্যার দিকে জমি থেকে বাড়ি ফেরার পথে উঁচু রাস্তায় উঠতে গিয়ে মাহিদ্রাটি উল্টে পাশের খালে পড়ে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন,ঘটনাটি শুনেছি।নিহতের উদ্ধার করে সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার
মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক
Link Copied