কয়েলের আগুনে শিশুসহ বাবা-মা দগ্ধ
রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ের একটি টিনশেড বাসায় কয়েল থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোহাম্মদ সোহেল (২৭), তার স্ত্রী লাবনী আক্তার (১৮) ও তাদের দুই বছরের সন্তান মোরসালিন (২)। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
প্রতিবেশী রুপা আক্তার জানান, রাত ৩টার দিকে তাদের রুমের ভেতর থেকে আগুন আগুন বলে চিৎকার শুনতে পাই। আমরা ঘুম থেকে উঠে রুমের সামনে গিয়ে দেখি ভেতরে আগুন জ্বলছে। শরীরে আগুন নিয়ে সোহেল ও লাবনী রুমের বাইরে দাঁড়িয়ে ছিল। আর শিশুটি তখন রুমের ভেতরে। ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় রুমের ভেতর থেকে শিশুটিকে বাইরে বের করি। এরপর তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সোহেলের ৭৫ শতাংশ পুড়ে গেছে, তার স্ত্রী লাবনী আক্তারের ৩০ শতাংশ পুড়ে গেছে। আর দুই বছরের শিশু মোরসালিনের শরীরের ৮০ শতাংশই পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, আমরা ২টা ৪৪ মিনিটে আগুনের সংবাদ পাই। এরপর আমাদের মোহাম্মদপুর স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। যাওয়ার আগেই আগুন নিভে গেছে। পরিবারের তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে গ্যাস লাইন লিকেজ থাকার কারণে রুমের ভেতর গ্যাস জমে ছিল। রাতে মশার কয়েল ধরালে গ্যাসের সংস্পর্শে এ আগুনের সূত্রপাত হয়।
প্রীতি / জামান
মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক