ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নগরীর গরুর হাটে যুবলীগের করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৪-৭-২০২১ দুপুর ১:৫৫

সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলা দেশব্যাপী করোনা মহামারী রুখতে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামের গরুর হাটসমূহে যুবলীগের ‘করোনা প্রতিরোধক বুথ’ উদ্বোধন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা নুরুল আজিম রনির উদ্যোগে নগরীর বিবিরহাট গরুর বাজারে এই ‘করোনা প্রতিরোধক বুথ’-এর উদ্ভোধন করেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু।

এ সময় আরো উপস্থিত ছিলেন- মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নূরুল আনোয়ার, মো. সাজ্জাদ আলী, বাজার ইজারাদার মো. এরশাদ মামুন, মো. আরিফুল ইসলাম, শিবু প্রসাদ চৌধুরী, ৭নং ওর্য়াড আওয়ামী যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক এম এ আজিজ, মাহমুদুল করিম, রুবেল সিকদার, ৭নং ওয়াড যুবলীগ নেতা মো. খোরশেদ আলম, মো. নাসির উদ্দিন দিপু, মো. সাকিব, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মো. আরিফ হোসেন, মো. ইব্রাহিম রুবেল, মো. আরফাত হোসেন, মো. রিদয় ইউসুফ, জয় দিপ্ত, রিয়াসাদ, তানবীর, মো. রবিন, নাহিদ, আরিফ, রাকিব, ইমন প্রমুখ।

মহিউদ্দীন বাচ্চু বলেন, করোনা মহামারীর শুরু থেকে নগরজুড়ে করোনা প্রতিরোধে কাজ করছে চট্টগ্রাম মহানগর যুবলীগ। তারই অংশ হিসেবে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর গরুর হাটগুলোতে ব্যাপক জনসমাগমের কথা চিন্তা করে যুবলীগ নেতা রনির উদ্যোগে এই করোনা প্রতিরোধক বুথ বসানো হচ্ছে। এতে সাধারণ জনগণ বিনামূল্যে যুবলীগের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার পাবেন। সাধারণ মানুষ করোনা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন