ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরের বড়াই গ্রামে যুবককে আটকে রেখে ২ লাখ টাকা মুক্তিপন দাবী


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ৪-১২-২০২২ বিকাল ৫:২২

নাটোরের বড়াইগ্রামে আলমগীর হোসেন (২৯) নামে এক যুবককে আটকে ২ লাখ টাকা মুক্তিপন দাবী করে একটি অসাধু চক্র। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করে ডিবি পুলিশ। উপজেলার আহম্মেদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদেরসহ ৬ জনের নামে আলমগীরের বন্ধু শহিদ রানা (২৬) বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। আলমগীর জেলার সদর থানার বারুহাট গ্রামের আব্দুল মজিদের ছেলে। পেশায় ইন্সুরেন্স কর্মী।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার আহম্মেদপুর বালিয়া এলাকার আব্দুল কুদ্দুছেরে ছেলে নাফিউল ইসলাম (৩৩), মুক্তার হোসেনের ছেলে জুয়েল রানা (৩০), আবুল কালামের ছেলে আমিনুল ইসলাম (২০), আলিফ শেখের স্ত্রী সোহাগী বেগম ও নলডাঙ্গা থানার মাধনগর গ্রামের মারুফ হোসেনের স্ত্রী প্রিয়াংকা খাতুন (১৯)।

নাটোর ডিবি পুলিশের ওসি আবু সাদাত জানান, শনিবার বিকেলে আহম্মেদপুর এলাকা থেকে প্রিয়াংকা খাতুন (১৯) নামে একজন আলমগীরকে মোবাইল ফোনে ইন্সুরেন্স করার কথা বলে আহম্মেদপুর বাজারে ডেকে নিয়ে একটি বাড়িতে আটকে রাখে। পরেতারা আলমগীরের মোবাইল থেকে বন্ধু শহিদ রানার মোবাইলে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপন দাবী করেন। বন্ধুর জীবন বাঁচাতে চক্রের দেওয়া বিকাশ নম্বরে ১০ হাজার টাকা পাঠান শহিদ রানা। পরে এই ঘটনা নাটোর ডিবি পুলিশকে জানালে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শংশ্লিষ্ট বিকাশের দোকান সনাক্ত করেন। আহম্মেদপুর বাজারে ওই বিকাশের দোকানে অভিযান করেন। 

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেল নিয়ে আসামী নাফিউল ও জুয়েল রানা পালাতে গেলে তাদেরকে আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নওপাড়া গ্রামের আলিফ শেখের বাড়ি থেকে আটক আলমগীরকে উদ্ধার করা হয়। একই সাথে আসামী আমিনুল ইসলাম, সোহাগী বেগম ও প্রিয়াংকা খাতুনকে গ্রেফতার করা হয়। এসময় কৌশলে বাড়ি মালিক আসামী আলিফ শেখ পালিয়ে যায়। পরে অসুস্থ্য অবস্থায় উদ্ধার আলমগীরকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জানান এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামীদেরকে রোববার নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

প্রীতি / প্রীতি

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা