শিবচরে দাদন চোকদার হত্যা মামলার আরো দুই আসামী গ্রেফতার
মাদারীপুরের শিবচরের চরশ্যামাইল এলাকায় নৃশংসভাবে কুপিয়ে এক পা কেটে নিয়ে দিন মজুর দাদন চোকদার হত্যাকান্ডের ঘটনায় রাকিব শেখ (১৭) ও সাগর শেখ (১৭) নামেে আরো দুই জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল।
রবিবার (৪ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর শহরের নতুন বাসস্ট্যান্ডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।তারা দাদন চোকদার হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী। আটক রাকিব শেখ শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকার আনোয়ার ওরফে আনু শেখের ছেলে ও সাগর শেখ একই এলাকার হালিম শেখের ছেলে। রবিবার রাত ১১ টার দিকে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুরের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিহতের পারিবারিক সুত্র জানায় দুপুরে ওই দুই আসামী মাদারীপুর আদালত এলাকায় ঘুরাঘুরি করতেছিলো।এসময় খবর পেয়ে র্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল তাদের গ্রেফতার করে।পরে সন্ধার দিকে শিবচর থানায় সোপর্দ করেন।
এদিকে হত্যাকান্ডের ১ বছর হলেও হত্যা মামলার এ পর্যন্ত মোট ১০ জন আসামীকে গ্রেফতার করতে পেরেছে আইন শৃঙ্খলাবাহিনী। মূল আসামী এখনো রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। তবে পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি নিহত দাদনের কেটে নেয়া পা।
নিহত দাদনের ছোট ভাই হত্যা মামলার বাদী পান্নু চোকদার বলেন, আমার ভাইকে ওরা নৃশংসভাবে হত্যা করলো।মামলা বর্তমানে সিআইডিতে রয়েছে।তারা ২ টি চার্জসীটের মাধ্যমে ১৬ জনকে আসামি করে চার্জসীট দিয়েছে। আজ ২ জনসহ ১০ জন আসামী গ্রেফতার হলো।তবে এতদিনেও পুলিশ আমার ভাইয়ের কেটে নেয়া পা উদ্ধার করতে পারেনি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দাদন চোকদার হত্যাকান্ড আমাদের কাছে একটি পরিকল্পিত হত্যাকান্ড মনে হয়েছে। আমরা বেশ কয়েকজন আসামীকে ধরতে সক্ষম হয়েছি।আজ র্যাব ৮, মাদারীপুর ক্যাম্প ২ জন আসামীকে গ্রেফতার করে।তাদের সন্ধ্যার দিকে শিবচর থানায় সোপর্দ করে। বর্তমানে মামলাটি সিআইডির হাতে রয়েছে।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুরের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, হত্যার ঘটনার পর আটকৃত আসামীগণ আত্নগোপনে চলে যায়। দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে দীর্ঘ ১ বছর পলাতক অবস্থায় থাকে। ঘটনাটি র্যাবের নজরে আসলে আমরা অভিযান পরিচালনা করে উপরক্ত ০২ জন আসামীকে দীর্ঘ ১ বছর পলাতক থাকার পর গ্রেফতার করি। আটককৃত আসামীদ্বয়কে শিবচর থানা পুলিশ এর নিকট জিডি মুলে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ, ২০২১ সালের ২৩ নভেম্বর শিবচর পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের দাদন চোকদার দুপুরের দিকে শিবচর বাজার থেকে বাড়ি ফিরছিল। একই গ্রামের সেলিম শেখের বাড়ির সামনে আসলে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে সেলিম শেখসহ ১০/১৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারী কুপিয়ে দাদন চোকদারের শরীর থেকে বাম পা কেটে বিচ্ছিন্ন করে গুরুতর আহত করে। মূমূর্ষ অবস্থায় তাকে প্রথমে শিবচর ও পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এঘটনায় পরদিন ২৪ নভেম্বর নিহতের ভাই পান্নু চোকদার বাদী হয়ে ২৮ জনকে আসামী করে শিবচর থানায় হত্যা মামলা দায়ের করে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
Link Copied