ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মরিচের বাম্পার ফলন-কৃষকের মনে খুশি


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৫-১২-২০২২ বিকাল ৫:৩৭

কুড়িগ্রামের উলিপুরে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় উন্নত জাতের মরিচ চাষে বাম্পার ফলনে মরিচ চাষির স্বপ্ন পুরণ হয়েছে। কৃষকের মনে খুশির ছোঁয়া লেগেছে।

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকার মধ্যে দলদলিয়া ও থেতরাই ইউনিয়নের জুয়ান সতরার চর, গোড়াই পিয়ারের চর, টিপমার চর, শুকদেবকুন্ড ও রাজারাম ক্ষেত্র সহ আরও অনেক এলাকায় গিয়ে দেখা যায় এবারে উন্নত জাতের মরিচের বাম্পার ফলন হয়েছে। প্রতিটি গাছে আশানুরূপ ফলন হয়েছে। কৃষকেরা বলেন আবহাওয়া অনুকূল থাকায় এবার মরিচের বাম্পার ফলন হয়েছে। মরিচের বাম্পার ফলন হওয়ায় মরিচ চাষিরা অনেক খুশি। তারা বলেন বাজারে মরিচের দাম আশানুরূপ থাকলে আমরা অনেক লাভবান হতে পারব বলে জানান তারা। 

উপজেলার দলদলিয়ার রাজারাম এলাকার স্বাধীন মিয়া বলেন, আমি প্রায় ১০ শতক জমিতে হাইব্রিড বিজলী প্লাস টুয়েন্টি টুয়েন্টি ফোর মরিচের চাষ করেছি বাম্পার ফলন হয়েছে। উক্ত জমিতে মরিচ চাষ করতে খরচ হয়েছে ৪ হাজার টাকা উক্ত জমিতে মরিচ হবে প্রায় ১৫ থেকে ২০ মণ। যার মুল্য বর্তমান বাজারে মণ প্রতি ১২০০ থেকে ১৫০০ টাকা। যার মুল্য হবে ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকা। আশা করি লাভ হবে প্রায় ১৪ হাজার থেকে ২০ হাজার টাকা।

এ বিষয়ে উপ-সহকারী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ভালো জাতের মরিচের ফলন অনেক ভালো হয়। অল্প খরচে বেশি লাভে মরিচ চাষ করা সম্ভব। মরিচের ভালো ফলন হলে চাষিরা অনেক লাভবান হয়। বাজারে মরিচের বাজার দর ভালো থাকলে চাষিরা অনেক লাভবান হবে বলে জানান তিনি।"  

প্রীতি / প্রীতি

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির