উলিপুরে মাইশা হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন
কুড়িগ্রামের উলিপুরে শিশু মারুফা জাহান মাইশা হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের গবামোড়ে উলিপুরের সচেতন নাগরিকের ব্যানারের ঘন্টাব্যাপী মানববন্ধন হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, সাবেক মহিলা কাউন্সিলর মর্জিনা বেগম, নারী সংগঠনের উদ্যোক্তা ফরিদা ইয়াসমিন, সমাজকর্মী মোতলেবুর রহমান, মাসুম করিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু মাইশার মৃত্যুর জন্য যারা দায়ী, সেই চিকিৎসকদের আইনের আওতায় আনতে হবে। মাইশার মত আর কোনো বাবা-মায়ের সন্তানদের জীবন যেন এমন ডাক্তার নামক কসাইদের হাতে না যায়। আর কোনও বাবা-মাকে যেন এভাবে সন্তান হারা হওয়া না লাগে। এ সময় তারা মাইশা হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে ফাঁসির দাবী জানান।
উল্লেখ্য, গত বুধবার (৩০ নভেম্বর) ঢাকার মিরপুরের রূপনগরে আলম মেমোরিয়াল হাসপাতালে মাইশা নামে কুড়িগ্রামের এক শিশুর হাতের আঙুলের অপারেশন করার সময় শিশুটির মৃত্যু হয়। পরে সেদিনই শিশুটির মরদেহ নিয়ে কুড়িগ্রামে ফিরে আসে তার বাবা-মা। দাফনের আগে শিশু মাইশার গোসল করানো নারীরা দেখতে পান, মাইশার নাভির নিচে পেট জুড়ে কেটে সেলাই করা।
এ ঘটনা প্রকাশ হলে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়। শিশুটির পরিবারের দাবি, হাতের অপারেশন করার সময় তাদের মেয়ের পেট কেন কাটা হয়েছে তা তারা জানেন না। এ ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায় শিশুটির পরিবার ও এলাকাবাসী।"
প্রীতি / প্রীতি
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি