সলঙ্গায় পিকআপ-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিরাজগঞ্জের সলঙ্গায় মাছের পিকআপ গাড়ী ও লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইয়াসিন (৩০) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে রামকৃষ্ণপুর ইউনিয়নের হরিণচড়া বাজারের পশ্চিম সাইডে ইট ভাটার সামনে এ দুঘর্টনা ঘটে। নিহত ইয়াসিন (৩০) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কাটগড়া গ্রামের বাদশা ফকিরের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার টি আই মনির হোসেন বিষয়টি নিশ্চিত তিনি জানান, জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হরিণচড়া বাজারের পশ্চিম পাশে একটি লরি ও মাছের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়েছে। এঘটনায় আরো ২ জন আহত হয়েছে বলে তিনি জানান।
তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রীতি / প্রীতি
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার