তাড়াশে অনাহারী, হত-দরিদ্র ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিদিন অনাহারী, হত-দরিদ্র ,প্রতিবন্ধী ও পথ শিশুদের মুখে দুপুরের ফুল পেট খাবার তুলে দেওয়া হচ্ছে। মহামারী করোনা ভাইরাসে সারা বিশ্বের মানুষ যখন দিশেহারা। বাংলাদেশে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা যখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে করোনা ভাইরাসের কারনে মানুষ যখন ঘর থেকে বের হচ্ছেনা। ঠিক এমন মুহুর্তে ১৪ জুলাই বুধবার দুপুরে অনাহারী, হত-দরিদ্র ,প্রতিবন্ধী ও পথ শিশুদের মুখে দুপুরের ফুল পেট খাবার তুলে দিচ্ছেন তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিএসসি। উপজেলার হাসপাতাল গেটে অবস্থিত সিয়াম এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর সিয়াম, সিফাত ও সাঈফ মানবতা ভোজনালয় ব্যানার টাঙ্গিয়ে প্রতিদিন এ খাবার বিতরণ করছেন।
এ আয়োজনের উদ্যোক্তা আব্দুস সালাম বিএসসি বলেন, আমি ৯ জুলাই শুক্রবার থেকে অনাহারী, হত-দরিদ্র ,প্রতিবন্ধী ও পথ শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ আমাকে যতদিন সামর্থ দেন আমি এ কাজ করে যাব। আল্লাহ আমাকে তিনবার মৃত্যুর হাত থেকে ফিরে এনেছেন। তাই আল্লাহকে সন্তুষ্টি রাখার জন্য আমি আমার সাধ্যমত প্রতিদিন দুপুরে অনাহারী, হত-দরিদ্র ,প্রতিবন্ধী ও পথ শিশুদের মুখে খাবার তুলে দিবো। এ খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম রাব্বারী ,সহ সভাপতি মহসীন আলী ও সাংবাদিক এম ছানোয়ার হোসেন সাজু।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ
মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট
শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ
বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি: অস্ত্রসহ আটক এক
পাঁচবিবিতে ২শ পিস ট্যাপেন্টাডল সহ যুবক আটক
সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ আটক-২
মাছ ধরতে ১ লাখ টাকা চাঁদা, ফের দাবি ২ লাখ: খালিয়াজুরীতে জেলেদের হয়রানির অভিযোগ
নতুন কমিটির উদ্যোগে বদলে যাচ্ছে মিরগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের চিত্র
রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত শামসুল-মোস্তফা প্যানেলের জয়
হারিয়ে যাচ্ছে ভাদ্র মাসের তালের পিঠার স্বাদ
ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ অনলাইন ক্যাসিনো কারবারি শিপন ও তার সহযোগীরা গ্রেপ্তার
টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ