ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সাতকানিয়ায়-ধর্ষনের শিকার ৭ বছরের শিশু, দাঁড়িয়ে আছে মৃত্যুর দুয়াঁরে


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৭-১২-২০২২ দুপুর ৩:১

সাতকানিয়ায় মাদ্রাসায় পড়ুয়া ৭বছরের এক কন্যা শিশুকে ধর্ষন করা হয়েছে। মঙ্গলবার বিকালে সাতকানিয়া উপজেলার ভোরবাজার এলাকার ৮নং ওয়ার্ডের গনিপাড়ায় মাদ্রাসা পড়ুয়া এক শিশুকে জেরপূর্বক ধর্ষন করেছেন একই এলাকা সোনামিয়ার ছেলে মো:ইউছুপ ৪০)।

জানাযায়-উপজেলার খাগরিয়ার ৮নং ওয়ার্ডের কামাল উদদীন ড্রাইভারের কন্যা শিশু মঙ্গলবার বিকালে মাদ্রাসা থেকে আসার পথে কু-নজর পড়ে স্থানীয় প্রভাবশালী সাবেক রফিক মেম্বারের ভাই মো:ইউছুপের।

ইউছুপদের বাড়ির পেছনে ঝোঁপের ভেতরে নিয়ে এই শিশুটিকে ধর্ষন করলে শিশুটির ডাকচিৎকারে লোকজন এগিয়ে আসলে শিশুটির মাকেসহ ধর্ষকের ভাই সাবেক রফিক মেম্বারের বাড়িতে রাতভর আটকিয়ে রাখে যাতে ঘটনা বাইরে ফাঁস না হয়, তবে ঘটনা এক প্রকার ধামাচাপাও হয়ে যায় বলে জানান চট্টগ্রাম দ:জেলা যুবলীগের সদস্য মো:হাসান।

যুবলীগনেতা হাসান আরো জানান-রাতে এক প্রকার মিমাংসা হয়ে গেলেও আজ বুধবার সকালে মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হলে মূলত বিষয়টি প্রকাশ্যে আসে, পরে সাতকানিয়া থানার এসআই ইকরামের নেতৃত্বে একটি টীম ঘটনাস্থলে আসে এবং বিভিন্ন মিডিয়ার কর্মীরাও আসেন সংবাদ সংগ্রহে।

তিনি আরো বলেন পুলিশ প্রশাসন মেয়েটিকে নিয়ে দোহাজারি স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ মেয়েটির অবস্থা আশংকাজনক উল্লেখ করে চমেক এ রেফার করেন।

এদিকে ঘটনাস্থল যাওয়া এসআই ইকরামকে সাংবাদিক পরিচয়ে কল দিলে তিনি জরুরী বিষয়ে বিজি আছেন বলে পরে কথা বলবেন বলেন। অপরদিকে ঘটনার বিষয় জানতে সাতকানিয়া থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান,বিষয়টা তার নলেজে নেই।

প্রীতি / প্রীতি

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ