ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাইবান্ধায় হানাদার মুক্ত দিবস পালিত


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ৭-১২-২০২২ বিকাল ৫:১৬

৭ ডিসেম্বর গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে পুরাতন টেলিফোন ভবন সংলগ্ন পূর্বপাড়া থেকে জেলা প্রশাসক মো. অলিউর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে প্রতিপাদ্য বিষয় ছিল ‘সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ নিপাত যাক, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা কর করতে হবে।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটির উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদার সভাপতিত্বে ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার জান্নাতুল ফেরদৌস উর্মির সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান, বীর মুক্তিযোদ্ধা ওয়াশিকার মো. ইকবাল মাজু, আলী আকবর প্রমুখ।

১৯৭১ সালের ৭ ডিসেম্বর সকালে কোম্পানী কমান্ডার মাহবুব এলাহী রঞ্জু (বীর প্রতীক) এর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কালাসোনার চর থেকে বালাসীঘাট হয়ে গাইবান্ধা শহরে প্রবেশ করে। বিজয়ী বীর মুক্তিযোদ্ধাদের আগমনের সংবাদ পেয়ে আগের রাতেই গাইবান্ধা শহরের স্টেডিয়ামে অবস্থিত পাক হানাদার বাহিনীর সদস্যরা তল্পিতল্পা গুটিয়ে রংপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে পালিয়ে যায়।

প্রীতি / প্রীতি

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত