রায়গঞ্জে ইরি-বোরো চাষের প্রস্তুতি নিতে শুরু করেছেন কৃষকেরা
সিরাজগঞ্জের রায়গঞ্জে চাষিরা ইরি-বোরো চাষের প্রস্তুতি নিতে শুরু করেছেন। ধান কাটা শেষ হতেই জমি হাল চাষ করছেন। এছাড়া জমিতে বিভিন্ন রকমের আগাছা, ধান গাছের গোড়ার অংশ পরিষ্কার করছেন চাষিরা।
তাছাড়াও ধান রোপনের জন্য বীজতলা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। প্রচন্ড শীতের আগেই বীজতলায় চারাগাছে যাতে শীতকালীন অন্যান্য রোগবালাই আক্রমণ করতে না পারে শীতের আগেই সেজন্য চারাগাছ তৈরী করতে চান তারা।
স্থানীয় কৃষক সূত্রে জানা যায়, আমনধান কাটা প্রায় শেষ। কিন্তু আগে থেকেই চাষিরা শুরু করে দিয়েছেন ইরি-বোরো বীজতলা তৈরীর কাজ। দোকান থেকে ক্রয় শুরু করে দিয়েছেন উচ্চ ফলনশীল জাতের ইরি-বোরো বীজ। অনেক চাষি বীজতলা তৈরী করে তাতে বীজধান বপন করেছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ইরি-বোরো ধান রোপন করা হবে। তবে চরাঞ্চলের চেয়ে বিল এলাকার চাষিরা অধিকহারে ইরি-বোরো ধান রোপন করবেন। এজন্য আসন্ন মৌসুমে ইরি-বোরো চাষে বীজতলায় বীজ বপন শুরু করে দিয়েছেন চাষিরা।
লক্ষিকোলা গ্রামের চাষি আবু সুফিয়ান বলেন, আমি এবার প্রায় ৫ বিঘা জমিতে ইরি ধান রোপন করবো। এজন্য ১০ শতাংশ জমিতে কাঁটারি ভোগ ও হীরা-২ জাতের বীজতলা তৈরী করেছি। আশা করছি প্রচন্ড শীতের আগেই চারাগাছ গুলো রোপনের উপযোগী হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, এ এলাকার চাষিরা অত্যন্ত সজাগ-সচেতন। তারা আমনে যেমন ভালো ফলন ফলিয়েছেন, তেমনি ইরি-বোরো আবাদেও পরিশ্রম করে অধিক ফলন ঘরে তুলবেন। এজন্য আমদের মাঠ পর্যায়ের কর্মীরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে চলেছেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার