মাদারীপুরে ১৩ কোটি টাকা ব্যয়ে সড়ক মেরামতের ছয় মাসেই ধস
মাদারীপুর সদর উপজেলায় ১৩ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা সড়ক ৬ মাসে বেহাল অবস্থা। স্থানীয়দের অভিযোগ, নিন্মমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় সড়কের অধিকাংশ স্থানে গর্তসহ ধসে ও দেবে গেছে। জানা গেছে, চর গোবিন্দপুর বাবনাতলা রোড থেকে মৃধারমোড় পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার কার্পেটিংয়ের (মেরামত) কাজটি করেছেন মো.এমদাদ হোসেন নামে বরিশালের একজন ঠিকাদার। ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিবিএল লাইসেন্সে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় সড়ক কার্পেটিংয়ের কাজটি শুরু করেন। আগস্ট মাসের শেষ দিকে সড়ক মেরামতের কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক বিভাগকে বুঝিয়ে দেয়। ১৩ কোটি ৫৬ হাজার টাকা ব্যয়ে সড়ক মেরামত করার কয়েকদিন পরই কার্পেটিং উঠতে থাকে।
ইজিবাইক চালক বজলু সকালের সময়কে জানান, কয়েকদিন এই সড়ক দিয়ে যাওয়ার পথে ইজিবাইক নিয়ে খালে পড়ে যান তিনি। ঠিকাদার মো. এমদাদ হোসেন জানান, সড়কের পাশে খালের গভীরতা বেশি থাকায় ভেঙে গেছে বা ধসে পড়েছে। যেখানে ভেঙে গেছে, সেখানে আবার সংস্কার করা শুরু হয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied