সাটুরিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে চাল বিতরণ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ১ নং বরাইদ ইউনিয়নের ১২৯৩টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) বরাইদ ইউনিয়ন পরিষদ চত্বরে এসব চাল বিতরণ করেন বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ। এসময় তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১২৯৩টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহরিয়ার মাহমুদ রঞ্জু, উপজেলা তাতী লীগের যুগ্ম আহবায়ক মোঃ রতন আলী, ইউপি সদস্য মোঃ ইসহাক আলী, বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের প্রমুখ।
এসময় ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন। তিনি আরো বলেন চাউল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পুন্ন হয়েছে। উপহার হিসেবে এই চাল পেয়ে সকলে আনন্দিত এবং সন্তুষ্ট হয়েছেন।
এমএসএম / এমএসএম
মনপুরায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ
বরিশাল উজিরপুরে নির্মাণের দু' মাসেই বেহাল কোটি টাকার সড়ক
গোপালগঞ্জে প্রায় দুই কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
পুলিশ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি - ডিআইজি
ফুলছড়িতে সারের বাজারে নৈরাজ্য, বিপাকে চরাঞ্চলের হাজারো কৃষক
বিলাইছড়িতে স্বাস্থ্যের ঝুঁকিতে ১৫০০ পরিবার: নেই পয়ো-নিস্কাশনের সুব্যবস্থা
রাজারহাটে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত
রাণীনগরে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা
বারহাট্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ভিজিটে থাকা শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
Link Copied