ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

এবার 'নিকো' নামক রোবট বানালেন কুবির পাঁচ শিক্ষার্থী


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ৮-১২-২০২২ বিকাল ৫:৩

রোবট নির্মাণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনকে দিন নিজেদের ছাড়িয়ে যাচ্ছে। এবার তারা বানিয়েছেন থ্রিডি প্রিন্টেড রাসবেরি পাই বেইজ কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বাংলাদেশের সর্বাধুনিক  মানব রোবট। বিখ্যাত বিজ্ঞানী নিকোলাস টেসলার নামের প্রথম অংশ থেকে এই রোবটের  নাম তারা দিয়েছেন 'নিকো'। দীর্ঘ এক বছরের পরিশ্রম এবং কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের উদ্যোগে ও কুমিল্লা জেলা প্রশাসনের অর্থায়নে এটি তৈরি করা হয়েছে।
রোবট 'নিকো'  তৈরি করা দলের নাম কোয়ান্টা রোবোটিক্স।  এই দলের সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ১০ম আবর্তনের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সঞ্জিত মণ্ডল, একই  বিভাগের ১৩ তম আবর্তনের শিক্ষার্থী জুয়েল নাথ,  ১২ তম আবর্তনের অনিক চক্রবর্তী ও ১৪ তম আবর্তনের তাওসীফ বিন পারভেজ, মহিউদ্দিন খান মাহিন।

এর আগে  বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের শেষ দুই বর্ণ নিয়ে ' সিনা' নামক একটি রোবট বানিয়েছিল তারা। সের রোবট বানাতে তাদের খরচ হয়েছিল  ৩৮ হাজার টাকা। এছাড়া 'ব্লুবেরি' নামক আরেকটি রোবট তৈরি করেছিল তারা। 'ব্লুবেরি করোনার স্যাম্পল কালেকশনের মত বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করতে সক্ষম। এছাড়াও বাসায় গ্যাস লিকেজ বা আগুন লেগে গেলে সতর্কবার্তা দিতে পারবে এটি।

নির্মাতা দলের সাথে কথা বলে জানা যায়,  'নিকো' তাদের তৃতীয় রোবট। প্রায় চার লক্ষ টাকা খরচ করা হয়েছে এটি নির্মাণে। রোবটটিতে ব্যবহার করা হয়েছে নিকো ভার্শন ১.০, স্পিড ১.৫ গিগাহার্জ, সিক্সটি ফোর বিট কোয়ার্ড  কোর এআরএম প্রসেসর, ৮ গিগাবাইট র‌্যাম, ১২০ গিগাবাইট রম। ২৯ টি শক্তিশালী সার্ভো মোটর ব্যবহার করা হয়েছে বিভিন্ন প্রকার বডি পার্টস  মুভমেন্ট এর জন্য, চলার জন্য ব্যবহার করা হয়েছে হাই টর্কের ডিসি মোটর। এছাড়া পরিচালনা করার জন্য রয়েছে সেভেন ইঞ্চি রাসবেরি পাই টার্চ ডিসপ্লে। এটি কোনো প্রকার তার সংযোগ ছাড়াই সরাসরি রোবটের সাথে কথা বলে রোবটটিকে নিয়ন্ত্রণ করতে পারে।

কোয়ান্টা রোবটিক্স টিমের লিডার সঞ্জিত মন্ডল বলেন, 'রোবটটিকে কর্মক্ষেত্রে যেকোন কাজে ব্যবহার করা যাবে। মানুষের মতোই যেকোনো কাজ করতে সক্ষম আমাদের এই রোবটটি। রোবটটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহারের কারণে মানুষের মতই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করতে পারবে এবং এক চার্জেই প্রায় সাড়ে ছয় ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম আমাদের এই রোবটটি।

তিনি আরো বলেন,  বাংলাদেশে এমন ধরনের রোবট সর্বপ্রথম উদ্ভাবন করা হয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের নির্মিত ফ্যাভ ল্যাবে। আমাদের টিম কোয়ার্টার রোবটিক্স পূর্বে আরো দুইটি রোবট তৈরি করেছিল। রোবট নিকো আমাদের নির্মিত তৃতীয় রোবট যেটি বাংলাদেশের সবচাইতে এডভান্স রোবট। এর পূর্বে বাংলাদেশ আগে কখনই ফুল থ্রিডি প্রিন্টেড রাসবেরি পাই বেইস কোন রোবট তৈরি হয়নি।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, 'আজকে আমরা রোবট নিকো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছি। রোবটটি  তৈরীতে কাজ করেছে এক ঝাঁক তরুণ মেধাবী শিক্ষার্থী। আমরা জেলা প্রশাসন রোবটটি তৈরীতে আর্থিক সহযোগিতা করেছি কেবল। এটি একটি টকিং রোবট। সে নিজেই নিজের পরিচয় দিতে পারে। ১৮০ ডিগ্রিতে রোবটটি মুভমেন্টও করতে পারে। সে বিভিন্ন প্রশ্নের উত্তরও দিতে পারে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে রোবটটি অগ্রগণী ভূমিকা রাখবে বলে আশা রাখি।'
শিক্ষার্থীদের এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কুবি উপাচার্য অধ্যাপক ড.এ এফ এম আবদুল মঈন। তিনি বলেন, 'এটা দারুণ একটা মাইলফলক বলে আমি মনে করি। এর মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছে এবং বিশ্ববিদ্যালয়কে গর্বিত করেছে। এসব সাফল্য নিঃসন্দেহে অনেক মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রণোদনা হিসাবে কাজ করবে। তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসে নতুন নতুন লার্নিং প্রজেক্টের অংশ হতে উৎসাহ পাবে। এমন একটি ইউনিক প্রকল্পে আমার শিক্ষার্থীদের সমর্থন জোগানোর পাশাপাশি মেন্টরিংয়ের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।'

তিনি আরো বলেন,  'আমি চাই টিম কোয়ান্টা সংশ্লিষ্ট সবাই এবং আমার অন্যান্য শিক্ষার্থীরা যেন এ ধরণের কাজ অব্যাহত রাখে। আমরা আমাদের শিক্ষার্থীদের অনুশীলন ভিত্তিক অথেনটিক লার্নিংয়ে যুক্ত করার যেকোনো সুযোগকে স্বাগত জানাতে চাই।'

এমএসএম / এমএসএম

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

‎জবিতে বৃহস্পতিবার সব ক্লাস অনলাইনে; জ্বালানি ব্যয় কমাতে প্রশাসনের সিদ্ধান্ত

রাবিতে শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ

শিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবিতে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাবিতে মুক্তিযুদ্ধের সময়ের মর্টারশেল উদ্ধার

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী

জাতীয় কৃষি উন্নয়নের নির্ভরতার নাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

আজ শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

চবিতে ‘ক্যারিয়ার সামিট কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত, ক্যারিয়ার পরিকল্পনায় বাস্তবধর্মী দিকনির্দেশনা