ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফুলছড়িতে ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’ পালিত


ফুলছড়ি প্রতিনিধি photo ফুলছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ৯-১২-২০২২ দুপুর ২:২২

‘দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২২।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে ফুলছড়ি উপজেলা প্রশাসন এর আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, ফুলছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইচ-চেয়ারম্যান আঞ্জুমনোআরা বেগম (মেরি), উপজেলা নির্বাচন অফিসার আব্দুর সোবহান, উপজেলা সহকারী প্রোগ্রামার কাজল মিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উক্ত আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নানান দিক তুলে ধরেন। আলোচনা সভা শুরুর পুর্বে উপজেলা চত্বরে বিশাল এক র‍্যালি শেষে, জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, জাতিসংঘ বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ২০০৩ সালের ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে ‘ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশন’ (আনকাক) এর মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে। ২০১৭ সাল থেকে সরকারিভাবে দিবসটি পালিত হয়ে আসছে।

প্রীতি / প্রীতি

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২