ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭ : মৃত্যু ৪


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৪-৭-২০২১ বিকাল ৫:১৮
মানিকগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৪ জনের  মৃত্যু হয়েছে। ৩০১ জনের নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় বর্তমানে আক্রান্তের হার ২৮.৯ শতাংশ। 
 
বুধবার (১৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা কাজী একেএম রাসেল। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১জন। নতুন আক্রান্ত ৮৭ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ২৯ জন, সিংগাইরে ২০ জন, সাটুরিয়ায় ১১জন, শিবালয়ে ৯ জন, হরিরামপুরে ৯ জন, ঘিওরে ৮ জন ও দৌলতপুর উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় ২৫ হাজার ৬৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মোট ৩ হাজার ২৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২ হাজার ৪৬২ জন । বাকিরা হাসপাতাল করোনা ইউনিটে ও নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ