মাদারীপুর মুক্ত দিবস পালিত
নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে আজ ১০ ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস পালিত হয়েছে। সকাল ৯ ঘটিকার সময় জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন রণাঙ্গনের সম্মুখ সারির যোদ্ধা শহীদ সরোয়ার হোসেন বাচ্চুর কবরে পুষ্প স্তবক অর্পণ করেন। এ সময় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগেও শহীদের কবরে পুষ্প পুস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খলিল বাহিনীর প্রধান সাবেক পৌর চেয়ারম্যান জনাব খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা ফোরামের সভাপতি জনাব শাজাহান হাওলাদার, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, মুক্তিযোদ্ধা জনাব শেখ বজলুর রশিদ সহ অন্যান্য মুক্তিযোদ্ধা বৃন্দ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক কর্মী এবং সামাজিক সংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপরে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। মুক্তিযোদ্ধাদের নিয়ে শোভাযাত্রাটি মাদারীপুর সরকারি কলেজ গেট থেকে শুরু হয়ে টেনিস ক্লাব সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখে গিয়ে শেষ হয়।
এছাড়াও মাদারীপুর মুক্ত দিবস পালনে কালের কন্ঠ শুভ সংঘের আয়োজনে শীতবস্ত্র বিতরণ, সেচ্ছাসেবী সংগঠন পাশে আছি মাদারীপুর অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ও স্বপ্নের সবুজ বাংলাদেশ বৃক্ষ রোপণ ও বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied