বেগম রোকেয়া দিবস উপলক্ষে গলাচিপায় জয়িতাদের মাঝে সন্মাননা প্রদান
আন্তীর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে গলাচিপা উপজেলার নারী জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ১০ ডিসেম্বর শনিবার সকাল দশ টায় উপজেলা পরিষদের মিলনায়তন হল রুমে এ সম্মাননা অনুষ্ঠিত হয়। এ সময়ে পরিষদের মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও শিক্ষানুরাগী ছালমা অহিদ, সহাকারি সমাজ সেবা কর্মকর্তা মোঃ সাইমুন, ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচীর অফিসা সেল্প মুন্সী ফারুক হোসেন, প্রেস ক্লাব সভাপতি, বিশিষ্ট কলামিস্ট মু. খালিদ হোসেন মিল্টন প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক নুসরাত জাহান অনা।
পরে 'জয়িতা অন্বেষণে বাংলাদেশ " শীর্ষক কার্যক্রম বাস্তবায়নে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে স্বাফল্য অর্জনকারী, সফল জননী, অর্থনৈতিক ভাবে সাফল্য নারী, নির্যাতনের বিভীষিকা মূছে ফেলে নতুন জীবন শুরু করেছে যে নারী ও সমাজ সেবায় অসামান্য অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ৫'জন নারী জয়িতারদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের পুরো সঞ্চালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় মহিলা সংস্থা উপজেলার তথ্যকেন্দ্রর তথ্য আপা ইসমত আরা। এছাড়া বিভিন্ন স্তরের নারী, শিশু, কিশোরী সহ সাংবাদিক বৃন্দরাও উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied