লাকসামে জাতীয় শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি লাকসাম আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য বলেন, আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু ও বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রম মানুষের কথা চিন্তা করেছেন বলে বাংলাদেশ আজ উন্নত। ২০৪১ সালে আমরা বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ^াসী। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। আমরা সকলেই শেখ হাসিনার নেতৃত্বে প্রানপ্রিয় আওয়ামীলীগ সংগঠনে আছি। আজকে লাকসাম উপজেলা জাতীয় শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলণে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে মুজবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলে ভাল থাকেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবি হউক।
সম্মেলনে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ শাহাজহান। উদ্বোধক কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মনির হোসেন ঝান্টু, প্রধান বক্তা লাকসাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. ইউনুছ ভূঁইয়া। কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় শ্রমিকলীগের সদস্য সচিব মোঃ শাহজাহান, সদস্য সচিব নজরুল ইসলাম লাকসাম পৌর মেয়র প্রফেসর আবুল খায়ের, লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান ও লাকসাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মহববত আলী, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, নজরুল ইসলাম, যুবলীগ নেতা মোশারফ হোসেন, মনির হোসেন, শিমুল সিংহ প্রমুখ।
সম্মেলন শেষে নতুন কমিটিতে লাকসাম উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এর নাম ঘোষনা করা হয়।
এমএসএম / এমএসএম
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত