ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে মাদারীপুরে গণমিছিল ও প্রতীবাদ সমাবেশ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১০-১২-২০২২ রাত ১১:৫৪
বিএনপি, জামায়াত তথা স্বাধীনতা বিরোধী দেশী-বিদেশী চক্রান্তকারীদের জ্বালাও-পোড়াও মানুষ হত্যার প্রতিবাদে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাদারীপুর জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তাদের কর্মসূচি। 
 
মাদারীপুর পৌর শহরের ইটেরপুল এলাকায় বিকেলে জেলা আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ হয়। পরে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে পুরান বাজারে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজাদ মুন্সির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, যুগ্মা সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, ইশরাত হোসেন উজ্জ্বল, ইলিয়াছ আহম্মেদ, প্রচার-প্রকাশণা সম্পাদক বাবু শরীফ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভূইয়া, জেলা যুবলীগের সভাপতি মোঃ আতাহার সরদার, স্বেচ্চাসেবকলীগের সাধারণ সম্পাদক জাকির হাওলাদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক,সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান প্রদিক্ষণ করে পুরান বাজার জেলা আওয়ামীলীগ কার্যালয় গিয়ে শেষ হয়। মিছিলে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তরা, বিএনপির নানা কর্মকান্ড নিয়ে তীব্র সমালোচনা করেন।
 
এসময়ে জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ বলেন ‘বিএনপি যে ১০ ডিসেম্বর দেশের ক্ষমতা নিবে বলেছিল, তা ভেস্তে গেছে। তারা দেশের মানুষের মঙ্গল চায় না, তারা চায় এদেশে পাকিস্তানী কায়েম হোক। যে কারণে জামায়াতের পায়ে ভর দিয়ে তারা মাঠে থাকে। আগামীতে বিএনপি-জামায়াতীদের বিরুদ্ধে কঠোর আন্দোলণ করা হবে।’

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু