৬৫০ জন পরিবহন শ্রমিককে নগদ সহায়তা দিলেন মসিক মেয়র
করোনায় ক্ষতিগ্রস্ত ৬৫০ জন পরিবহন শ্রমিকের মাঝে ৫০০ টাকা করে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ সহায়তা তুলে দিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু। বুধবার (১৪ জুলাই) বিকেল ৪টায় প্রিমিয়ার আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ সহায়তা প্রদান করেন মসিক মেয়র ।
সভাপতির বক্তব্যে মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকগণ। তাই শুরু থেকেই বিভিন্ন সময়ে ত্রাণসামগ্রী বিতরণ, নগদ সহায়তা, ঈদ উপহার বিতরণ, ওএমএস কার্ড বিতরনের মাধ্যমে পরিবহন শ্রমিকদের সহযোগিতার চেষ্টা করেছি। আমরা পরিবহন শ্রমিকদের পাশে আছি। এ সময় মেয়র শিগগিরই আরো ৫০০ পরিবহন শ্রমিককে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন- এই দেশের একজন মানুষও না খেয়ে মারা যাবে না। তিনি তার ওয়াদা রক্ষা করেছেন। কিন্তু আমাদের অসতর্কতার কারণে করোনা আক্রান্ত হয়ে প্রায় ১৬ হাজার মানুষ মারা গেছে।
তিনি পরিবহন শ্রমিকদের উদ্দেশে বালেন, আপনারা একটি পরিবারের অবলম্বন। আপনার কিছু হলে একটি পরিবার পথে বসে যাবে। তাই দয়া করে মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এছাড়া আপনাদের হাতে বহু মানুষের নিরাপত্তা জড়িত। দয়া করে মাস্ক ছাড়া কোনো যাত্রী ওঠাবেন না এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী যা দিয়েছেন তা অতীতের কোনো সরকার দিতে পারেনি। বিশ্বের বহু সচ্ছল দেশ যেখানে টিকা পায়নি সেখানে আমরা গণটিকা কার্যক্রম পরিচালনা করছি। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বেই তা সম্ভব হয়েছে। এ সময় মেয়র টিকা নেয়ার মাধ্যমে করনো নিয়ন্ত্রণে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা, মটরযান শ্রমিক ইউনিয়নের সাংগঠিনিক সম্পাদক বিকাশ ঘোষসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীগণ, মটর মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied