ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নিজেকে দুর্নীতিমুক্ত রেখে দুর্নীতিকে রুখে দিতে হবে: পাবিপ্রবি উপাচার্য


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১১-১২-২০২২ দুপুর ৪:৩৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি ) শুদ্ধাচার কৌশল কমিটির উদ্যোগে রোববার (১১ ডিসেম্বর ) দুর্নীতি বিরোধী এক র‌্যালী হয়েছে। র‌্যালিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। র‌্যালিটি সকাল দশটায় প্রশাসন ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নিজেকে দুর্নীতিমুক্ত রেখে দুর্নীতিকে রুখে দিতে হবে। এটাই আমাদের নীতি হওয়া উচিত। আমরা দুর্নীতি করবোনা এবং কেউ করলে সেটা প্রতিরোধ করবো। এই দিবসগুলো পালনের মূল উদ্দেশ্যই হলো দুর্নীতিকে দমন করা। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।
এ সময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. দিলীপ কুমার সরকার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, রেজিস্ট্রর বিজন কুমার ব্রহ্ম, বিশ্ববিদ্যালয় শুদ্ধাচার কৌশল কমিটির আহবায়ক অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, প্রক্টর মোঃ কামাল হোসেন, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ