রূপপুর এনপিপিঃ পূর্ণোদ্যমে এগিয়ে চলছে প্রথম ইউনিট কমিশনিং-এর প্রস্তুতি
কমিশনিং-এর জন্য প্রস্তুত হচ্ছে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। এরই অংশ হিসেবে চলতি মাসের ৮ তারিখ রিয়্যাক্টরটি উন্মুক্ত রেখে বিভিন্ন সিস্টেমের “ফ্লাশিং” এর কাজ শুরু হয়েছে। পরবর্তী পর্যায়ে সম্পন্ন হবে বিশেষায়িত ‘পোস্ট ইন্সটলেশন ক্লিনিং (পিআইসি)’।
রোববার (১১ ডিসেম্বর) আরএনপিপি থেকে গণমাধ্যমকে পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ফ্লাশিং পদ্ধতিতে সংযোগকারী পাইপলাইন ও প্রাইমারী সার্কিটের পাইপলাইনে মিনারেলমুক্ত পানি রিয়্যাক্টও ভেসেলে (চুল্লির আধার) প্রবাহিত করা হয়, লক্ষ্য হলো, যন্ত্রপাতি ও পাইপলাইন স্থাপনের সময় কোন ময়লা থাকলে তা পরিস্কার করা।
এএসই ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্প পরিচালক আলেক্সি ডেইরি এ প্রসঙ্গে বলেন, “রিয়াক্টর উন্মুক্ত রেখে সক্রিয় ও স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থাগুলোর ফ্লাশিং প্রি-কমিশনিং কাজগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ । সকল যন্ত্রপাতি ও প্রক্রিয়া ব্যবস্থার অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে, আর এটি হচ্ছে তার মধ্যে প্রথম।”
রিয়্যাক্টরের সব কিছু সঠিকভাবে স্থাপন করা হয়েছে কিনা এবং এটি অপারেশন্স-এর জন্য প্রস্তুত কিনা তা এই ফ্লাশিং-এর মাধ্যমে নিশ্চিত করা হয়। এ ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা ও স্বাভাবিক অপারেশন্স ব্যবস্থার সঙ্গে যুক্ত পানির পাম্পগুলোর কার্যকারিতাও এর মাধ্যমে পরীক্ষা করা হয়ে থাকে।
রূপপর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্টাক্টর রাশিয়ার রসাটম কর্পোরেশনের প্রকৌশল শাখা। প্রকল্পটিতে দু’টি ইউনিট স্থাপিত হবে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট । প্রতিটি ইউনিটে থাকছে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর রিয়্যাক্টর, যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি