রাজধানীতে হকারের ছুরিকাঘাতে হকার খুন
ফুটপাতে বসাকে কেন্দ্র করে রাজধানীতে এক হকারের ছুরিকাঘাতে আরেক হকারের মৃত্যু হয়েছে। নিহতের নাম সেলিম (৫০)। তিনি একজন তরমুজ ব্যবসায়ী। নিহত সেলিম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আখতার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শাহবাগ থানাধীন বঙ্গবাজার পুলিশ ফাঁড়ির পাশে শুক্রবার বেলা ১১টার দিকে এই খুনের ঘটনা ঘটে।
ঘাতক সুলতান (৩৫) আখের রস বিক্রেতা। কে কোন জায়গায় বসবে এ নিয়ে তরমুজ ব্যবসায়ী সেলিম ও আখের রস ব্যবসায়ী সুলতানের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় সেলিম সুলতানকে কিল-ঘুসি মারেন।
পরে সুলতান তার মেশিনের লোহার হ্যান্ডেল দিয়ে সেলিমের মাথায় সজোরে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুর ১২টার দিকে কর্র্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এএসআই জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় সুলতানকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
প্রীতি / জামান
মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক