ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১২-১২-২০২২ দুপুর ১১:৫৫
মাদারীপুরের নার্সিং ইনস্টিটিউট-এর দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত লিমা খাতুন (২১) মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের ২য় বর্ষের শিক্ষার্থী। সে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার চররঘুনাথ গ্রামের মৃত বেল্লাল হোসেনের মেয়ে।
পুলিশ ও নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী লিমা প্রতিষ্ঠানের আবাসিক হোস্টেলের ৪র্থ তলায় থেকে লেখাপড়া করতো। রাতে রুমের অন্য সহপাঠীদের কিছু না বলে বাথরুমে যায়। দীর্ঘক্ষনেও ফিরে না আসলে সন্দেহ হয় সহপাঠী বান্ধীদের। পরে তারা বাথরুমের ভেল্টিলেটর ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় লিমাকে উদ্ধার করে রাত ১২টার দিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে ওঠানোর সাথে সাথে মৃত্যু হয় লিমার।
মাদারীপুর নার্সিং ইনস্টিটিটের ইনচার্জ পারিসা খাতুন জানান, ওই শিক্ষার্থীর পরিবারকে খবর দেয়া হয়। পরিবার থেকেও কিছুই বলছে না। এটি কি কারনে ঘটেছে সহপাঠীরাও মুখ খুলছে না। হোস্টেল কর্তৃপক্ষ এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। ময়না তদন্তের পরে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, কি কারনেই এই ঘটনা কিছুই বলা যাচ্ছে না। ময়না তদন্তের পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু