বিএনপির জামায়াতের সন্ত্রাস রাজপথে মোকাবেলা করা হবে : রমজান আলী
সরকারের উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত ও বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী মহানগর যুবলীগ। ১১ ডিসেম্বর (রবিবার) বিকাল ০৪:০০ টায় বিক্ষোভ মিছিলটি রাজশাহী মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, মনিচত্বর ঘুরে বাটার মোড়, জিরো পয়েন্ট হয়ে নগর আওয়ামী লীগের কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে নগর যুবলীগের সভাপতি রমজান আলী বলেন, বিএনপির জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য রাজপথেই মোকাবেলা করা হবে। তারা ০৯ টি বিভাগে সমাবেশ এর মাধ্যমে সেমিফাইনাল খেলে ফাইনাল খেলে রাজধানীতে। কিন্তু ১০ ডিসেম্বরে এই দিনের খেলায় তারা ফ্লপ হন। তাঁরা বলেন কারাদন্ড প্রাপ্ত আসামি তারেক জিয়াকে দিয়ে এই দেশ পরিচালনা করবেন। কিন্তু এটি তাদের দুঃস্বপ্ন মাত্র। তাদের স্বপ্ন পূরণ হয়নি, আজ ১১ তারিখ দেশের অবস্থা স্বাভাবিকভাবেই আছে, ফাইনাল সমাবেশে সাতজন এমপি পদত্যাগ করলেন সংসদ থেকে, সংসদ থেকে পদত্যাগ করলেন ঠিকই কিন্তু সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সুবিধাগুলো ফেরত দিলো না তারা। এই সরকারের প্রতি আস্থা না থাকলে সুবিধাগুলো ফেরত দেওয়া উচিত ছিলো তাদের। এদের দিবা স্বপ্ন এবং পাগলের প্রলাপ দিয়ে সাধারণ মানুষ আর বিভ্রান্ত হয় না। তারা নেতৃত্ব শিখতে চাইলে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কাছে শিখে যেতে পারেন। তবুও যদি তারা শিখতে পারেন। সাধারণ মানুষের জন্য ত্যাগ সাধন করে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সকল দুঃখ লাঘব করার চেষ্টা একমাত্র রাষ্ট্রনায়ক শেখ হাসিনা করতে পারেন। এই পদ্ধতির শিখলে হয়তো তারা দেশের মানুষের জন্য তাদের কিছু করা সম্ভব হলেও হতে পারেন। তারা যদি কোন নৈরাজ্য সৃষ্টি চেষ্টা করে, কেউ যদি পেট্রোল বোমার আঘাত হানতে চায়, সাধারণ মানুষের জীবন যদি বিভীষিকাময় করার চেষ্টা করে রাজশাহী মহানগর যুবলীগের পক্ষ থেকে সাধারণ জনগণকে সার্বিক নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি। নগর যুবলীগ রাজপথ দখলের মাধ্যমে সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে বলে উল্লেখ্য করেন তিনি।
রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মোঃ রমজান আলী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বাচ্চু'র আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার এবং সদস্য মোঃ ইসমাইল। এ সময় আরও উপস্থিত ছিলেন নগর যুবলীগের সহ-সভাপতি আশরাফুল আলম, মোখলেছুর রহমান মিলন, আমিনুর রহমান খান রুবেল, হায়েস উদ্দিন মাসুম, অ্যাডভোকেট আহসান হাবীব রঞ্জু এবং গোলাম ফারুক; যুগ্ম- সম্পাদক মনিরুজ্জামান খান মনির; সংগঠনিক সম্পাদক রাহমানুর রহমান রয়েল; দপ্তর সম্পাদক মোঃ মাহমুদ হাসান খান চৌধুরী ইতু; আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ কবির রেজা, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান বকুল; উপ-দপ্তর সম্পাদ মোঃ আশিকুর রহমান আশিক; সহ সম্পাদক আলমগীর হোসেনসহ নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন