মধুখালী বাজার পেরিফেরি ব্যবসায়ীদের উদ্যোগে মতবিনিমিয় সভা
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ১২ ডিসেম্বর সোমবারঃ ফরিদপুরের মধুখালী বাজার পেরিফেরি ব্যবসায়ীদের উদ্যোগে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর রোববার বিকেলে মধুখালী বাজার বণিক সমবায় সমিতি লিঃ ও পেরিফেরি ব্যবসায়ীদের উদ্যোগে মধুখালী বাজারের প্রধান সড়কে বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মধুখালী বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আবুল বাশার বাদশা সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মধুখালী বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন,সহসভাপতি মোঃ আতিয়ার রহমান মোল্যা, যুগ্মসাধারন সম্পাদক মোঃ ওবায়দুর রহমান। বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে বর্তমান উচ্ছেদ ও সমস্যা নিয়ে বক্তব্য রাখেন মিঠু বিশ্বাস,মির্জা ফুরাদ,মোঃ নজরুল ইসলাম,মাজেদ বিশ্বাস,আঃ শুকুর আলী,নজরুল ইসলাম রইচ,মোঃ মুরাদ, জাহাঙ্গীর আলম,আঃ কুদ্দুস, শরিফুূল ও মোঃ ফারুক হোসেনসহ প্রমুখ।
উল্লেখ মধুখালী বাজারের বিভিন্ন সড়ক বা গলীতে খোলা রাস্তায় বিভিন্ন ক্ষুদ্্র ব্যবসায়ীরা ব্যবসা করতেন।উপরে রং বেরঙের পলিথিন টাংঙ্গিয়ে স্থায়ী ব্যবসা করতেন।জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশসন ৮ ডিসেম্বর অবৈধ প্রায় ১৫৬টি দোকান উচ্ছেদ করেন।
উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীগণ তাদের বক্তব্যে বলেন আমাদের পূর্নবাসন না করে কোন প্রকার নোটিশ ছাড়াই আমাদের উচ্ছেদ করা হয়েছে। আমরা এখন বেকার পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি। প্রশাসনের কাছে জোড় দাবী ক্ষুদ্র ব্যবসায়ীদের পূর্নবাসন বা বিকল্প স্থানের ব্যবস্থা করা ।
প্রীতি / প্রীতি
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা