ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে সওজ'র উচ্ছেদ অভিযান পরিচালিত


শামসুল ইসলাম, রাজশাহী photo শামসুল ইসলাম, রাজশাহী
প্রকাশিত: ১২-১২-২০২২ রাত ৮:৯

রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি বাজারে রাজশাহী-ঢাকা মহাসড়কে সড়ক ও জনপদের জায়গা অবৈধ ভাবে দোকান ব্যবসায়ী ও স্থানীয় ভূমি দস্যু দ্বারা দখলকৃত স্থান দখল মুক্ত করেছে রাজশাহী সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। 

সোমবার সকাল সাড়ে ১১ টায় পবা উপজেলার খড়খড়ি বাজার সংলগ্ন জায়গায় পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকারের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা হয়।

 অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাঃ নাহিনুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ্ মোঃ আসিফ ও সার্ভেয়ার মোঃ মিল্লাত হোসেনসহ কর্মকর্তাবৃন্দ। প্রাথমিক পর্যায়ে খড়খড়ি বাজার থেকে  প্রায় ৫০০মিটার এলাকায় পর্যন্ত এ  উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

জানা যায়, রাজশাহী-ঢাকা মহাসড়কের দক্ষিণ পাশে সড়ক ও জনপদের জায়গায় অবৈধ ভাবে দখল করে দোকান পাট, মার্কেট ও বিভিন্ন ব্যবসায়ীরা মালামাল রেখে পথচারী চলাচল ও গাড়ি চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে প্রতিনিয়ত। এমকি এ দখলকে কেন্দ্র করে হত্যার ঘটনাও ঘটেছে। এরই প্রেক্ষিতে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ হতে সড়ক ও জনপদের জায়গা দখলমুক্ত করার জন্য নোটিশ জারি করে। সর্বশেষ সড়ক ও জনপদ বিভাগ থেকে মাইকিং করেও অবিহিত করা হয়। তারপরও অবৈধ স্থাপনা না সরানোর কারনে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ্ মোঃ আসিফ জানান, “রাজশাহী-ঢাকা মহাসড়কের উভয় পার্শ্বে ব্যবসায়ীরা সড়ক ও জনপদের জায়গা দিন দিন দখলে নিয়ে যাচ্ছে। এর কারণে সড়কের পাশে পথচারী ও গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে। অনেক সময় সড়ক দূর্ঘটনা ঘটে প্রাণ হারাচ্ছে পথচারী। এরই প্রেক্ষিতে আমরা অবৈধ ভাবে দখলদারকে দখলমুক্ত করার জন্য একাধিকবার নোটিশ ও মাইকিং করেছি। এর পরই অবৈধ দখলদাররা দখলমুক্ত না করায় নির্বাহী ম্যাজিস্টেটের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু করি। এই অভিযান আমরা অব্যাহত রাখবো। কাউকে সড়কের জায়গা দখল করতে দেওয়া হবে না।

সুজন / সুজন

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা