ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ববিতে “মুক্তিযুদ্ধের অনালোচিত অধ্যায়: বীরাঙ্গনা প্রসঙ্গ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১২-১২-২০২২ রাত ৮:৪৭

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আয়োজনে মুক্তিযুদ্ধের অনালোচিত অধ্যায়: বীরাঙ্গনা প্রসঙ্গ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (১২ ডিসেম্বর) তারিখ সকাল সাড়ে এগারো টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জাতির  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল মুক্তিযোদ্ধা ও এ দেশের আপামর জনতা যাদের আত্মত্যাগের উপর দাড়িয়ে এই বাংলাদেশ তাঁদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমাদের এই দায়বদ্ধতার প্রতিশ্রুতি পূরণ করতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকলকে মুক্তিযুদ্ধের চেতনার ঐক্যবদ্ধ হয়ে মন ও মননে দেশপ্রেম গড়ে তুলতে হবে। যে দেশপ্রেমের মধ্য দিয়ে এ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী দেশ গঠনে এমন অবদান রাখবে যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাবে দেশ। সেমিনারে মূখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ও অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা কা গোমেজ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান সুরাইয়া আক্তারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক রহমত আলী। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা কানন গোমেজকে সম্মাননা প্রদান করা হয়। ইতিহাস বিভাগের প্রভাষক কবির হাসানের সঞ্চালনায় সেমিনারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন কলেজের ইতিহাস বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সুজন / সুজন

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ