রায়গঞ্জে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরীর দায়ে ২২ হাজার টাকা জরিমানা আদায়
সিরাজগঞ্জের রায়গঞ্জে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরীর দায়ে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।(১২ ডিসেম্বর সোমবার) উপজেলার নিমগাছি বাজারের সাথী বেকারিতে অপরিচ্ছন্ন পরিবেশে বিস্কুট, রুটি কেকসহ অন্যান্য খাবার তৈরি করায় এবং পচা ডিম ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় প্রায় ৩ হাজার ৫'শটি খাওয়ার অনুপযোগী ডিম ধ্বংস করা হয়।রায়গঞ্জ উপজেলা ভূমি সহকারী(এ্যসিল্যাড) তানজীল পারভেজ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।এসয় সার্বিক সহোযোগিতা করেছেন রায়গঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত।
তিনি বলেন,নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, উৎপাদিত বিস্কুট তৈরিতে পঁচা, খাদ্য সামগ্রী ও কেক তৈরিতে খাবার অযোগ্য রং ও ভেজাল ব্যবহার করার অপরাধে সাথী বেকারির মালিক কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কারখানায় মানসম্মত পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন, সকল কর্মচারীকে নির্ধারিত পোশাক পরে কাজ করার নির্দেশনা দেয়া হয় এবং ভবিষ্যতে দ্বিতীয়বার এ ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে কারখানা বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্ক করা হয়।এসময় আরো বলেন, খাবারের কোন ভাবেই ভেজাল মেশানো যাবে না,ভেজালকারিকে কোনরকম ছাড় দেওয়া হবে না,অভিযোগ পাওয়া গেলেই মোবাইল কোর্ট করা হবে এবং সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে।জনস্বার্থে আমাদের এই মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied