শিবচরে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ১ সদস্যকে আটক
মাদারীপুরের শিবচরে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ১ সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১০ টার দিকে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিরাজুল মাতুব্বর মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ছোট বাড্ডা এলাকার নীলচান মাতুব্বরের ছেলে। মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে মাদারীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আবুল কাসেম খান ঘটনার সততা নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন,আটক এই চোর চক্রের সদস্য মাদারীপুর জেলাসহ পার্শ্ববর্তী শরিয়তপুর,বরিশাল, গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে মোটরসাইকেল চুরি করতো। কয়েকদিন আগে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ইমানুদ্দিন মাদবরের কান্দি গ্রামের দানেশ মাদবরের ছেলে নাছির উদ্দীন মাদবর কুতুবপুর বাজারে রাস্তার পাশে গাড়ি রেখে বাজার করতে কিছুক্ষণ পরে এসে তিনি মোটরসাইকেল না পেয়ে গতকাল (সোমবার) শিবচর থানায় একটি মামলা করেন।পরে মামলাটি মাদারীপুর গোয়েন্দা বিভাগে আসলে অভিযানে নামে ডিবি পুলিশ।পরে রাতে চুরি হওয়ার মোটরসাইকেলসহ চোর চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেন।
এস আই কাশেম আরও জানান, মামলার দায়িত্ব পাওয়ার পরে অভিযান পরিচালনা করে মোটরসাইকেল উদ্ধার করি।এসময় একজন চোরকে গ্রেফতার করি।কিছুক্ষণ আগে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান