ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রন হারিয়ে চালক নিহত, আহত এক


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ১২:৫০

মাদারীপুরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রন হারিয়ে চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয় সাথে থাকা আরো একজন। মঙ্গলবার রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শওকত আলী শেখ (৪৭) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের মাঝবাড়ি এলাকার মৃত শহর আলী শেখের ছেলে এবং আহত মনির মিয়া (৪২) মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে।

মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে পুলিশের টিএসআই রুহুল আমিন খান সকালের সময়কে জানান, মাদারীপুরের ডাসার থেকে পুরাতন মালামাল ভর্তি করে কাভার্ডভ্যানযোগে রাজধানীর ইসলামাবাগ যাচ্ছিল চালক শওকত ও মহাজন মনির। ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে আসলে নিয়ন্ত্রন হারিয়ে কাভার্ডভ্যানটি একটি গাছের সাথে থাক্কা লাগে। 

এতে ঘটনাস্থলেই মারা যায় চালক শওকত ও গুরুতর আহত হন মনির। পরে মনিরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেছে চিকিৎসক।

প্রীতি / প্রীতি

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু