ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

প্রধান শিক্ষকের হাতে প্রতিবেশী লাঞ্ছিত হওয়ার অভিযোগ


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ৩:৫
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী এক নারীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নিজাম এর বিরুদ্ধে। 
 
ঘটনায় ওই নারী গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ হাতে পেয়েছেন বলে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল নিশ্চিত করেছেন। অভিযোগকারী গলাচিপা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারুক হাওলাদারের স্ত্রী মোসা ঝর্ণা বেগম। স্থানীয় প্রতিনিধির পাঠানো তথ্যে ও অভিযোগ সূত্রে জানা গেছে, গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নিজাম উদ্দিনের সাথে প্রতিবেশী ফারুক হাওলাদারের র্দীর্ঘদিন ধরে সীমানা বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় এলাকায় শালিস দরবার হলেও মেনে নেয়নি প্রধান শিক্ষক নিজাম উদ্দিন। গত ১ ডিসেম্বরর দুপুরে নিজাম উদ্দিন জোর করে বিরোধীয় সীমানা প্রাচীর নির্মাণ শুরু করে। এ নিয়ে প্রতিবেশি ফারুকের স্ত্রী ঝর্ণার সাথে বাকবিতন্ডা হয়। পরে নিজাম উদ্দিন ক্ষিপ্ত হয়ে মারধর করে। এসময় ঝর্ণা বেগমের ডাকচিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গলাচিপা স্বাস্থ্য কম্পেক্সে ভর্তি করান। এ ঘটনায় ঝর্ণা বেগম গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। এ বিষয় অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন বলেন, আমি এ ঘটনার সাথে জড়িত নই। আমার নামে মিথ্যে অভিযোগ করে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ভঅরপ্রা্প্ত) মহিউদ্দিন আল হেলাল বলেন, আমি চলতি সপ্তাহে গলাচিপা উপজেলায় অফিস চলাকালীন সময় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ 
করবেন বলে তিনি জানানা।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার