ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ৩:৩৭

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সকাল ১০টায় প্রশাসনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন স্বাধীনতা চত্বরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় আরও শ্রদ্ধাজ্ঞাপন করে বঙ্গবন্ধু পরিষদ, ব্যবসায় প্রশাসন, আইসিই, ইইসিই, রসায়ন, ইংরেজি, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ, পদার্থ বিজ্ঞান, অর্থনীতি, বাংলা, সমাজকর্ম,নগর ও অঞ্চল পরিকল্পনা, সিভিল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও লোকপ্রশাসন বিভাগ, প্রকল্প পরিচালকের দপ্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ হাসিনা হল, কর্মচারী পরিষদ, বিশ্ববিদ্যালয় নীল দল, রোভার স্কাউট গ্রুপসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শ্রদ্ধাঞ্জলি শেষে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তাদের হত্যাকান্ড শুধুমাত্র ১৪ ডিসেম্বরেই হয়নি। এই হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে ধাপে ধাপে। এ দেশ যাতে স্বাধীনতার পরেও মুক্ত- চিন্তার বিকাশ না ঘটতে পারে, সেজন্যই এই হত্যাজজ্ঞ চালানো হয়েছিল। একসময় এদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা যেতনা। এখন অনেক কিছুৃ পরিবর্তন হয়েছে। ক্রমান্বয়ে ধীরে ধীরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, বুদ্ধিদীপ্ত চিন্তা দিয়ে আমাদের অগ্রগতি সাধন করতে হবে। যার যার জায়গা থেকে দেশের জন্য অবদান রাখতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, এদেশে সকল ক্ষেত্রে বিভাজন চলছে। যারা এই বিভাজনের দেয়াল তৈরি করেছেন, তাদেরকেই এই দেয়াল ভাঙ্গতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন বলেন, আজকের দিনটি বাঙালির জন্য কলঙ্কময় ও বিভীষিকাময় দিন। যারা এদেশের স্বাধীনতা চায়নি, তাদের সহযোগিতায় হানাদার বাহিনী জাতির শেষ্ঠ সন্তানদের হত্যা করে। জাতিকে মেধাশূন্য করার জন্যই এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর মোঃ কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. সমীরণ কুমার সাহাসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মোনাজাতের মাধ্যমে শহীদদের আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়। বাদ যোহর বিশ্ববিদ্যালয কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার