ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ৪:৩৪

নেত্রকোণার দুর্গাপুরে সারা দেশের মত যথাযথ মর্যাদায় পালিত হয়েছে  শহীদ বুদ্ধিজীবী দিবস। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের  অংশগ্রহনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে বিরিশিরি এলাকায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, বৃক্ষরোপন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। 

আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ওসমান গণি তালুকদার, বীরমুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, আব্দুল্লাহ হক, শহীদ পরিবারের সন্তান অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, উপজেলায় কর্মরত অফিসার্সবৃন্দ, সহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ শহীদ পরিবারের সন্তানগণ, সাংবাদিক, ও সুশীল সমাজের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। 

 

প্রীতি / প্রীতি

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত