‘পাকিস্তানি প্রেতাত্মারা আজও আমাদের ছেড়ে যায়নি’
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান সতর্ক করে দিয়ে বলেছেন, পাকিস্তানি প্রেতাত্মারা আজও আমাদের ছেড়ে যায়নি। তাদের থেকে সাবধান হতে হবে। আমরা যেন নিজেদের পায়ে দাঁড়াতে না পারি সেজন্য এত রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আবারো সেই পুরোনো প্রেতাত্মাদের হাতে ফিরিয়ে দেয়ার জন্য কিছু রাজনৈতিক দল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের থেকে সাবধান না হলে বাংলাদেশ পিছিয়ে যাবে। আবার একটা দুঃখময় সময়ের মধ্যে পড়বে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে কোনোভাবেই ভুল করা যাবে না। ভুল করলে বাংলাদেশ আবারো পাকিস্তানে পরিণত হবে।
বুধবার (১৪ ডিসেম্বর) পাবনার ঈশ্বরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরদী বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ত্রিশ লাখ শহীদের আত্মদানে স্বাধীনতার ঊষালগ্নে আমরা বুদ্ধিজীবীদের হারিয়েছি। তাদের অবদান জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বুদ্ধিজীবীদের স্মরণের পাশাপাশি সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বেতার হলো রেডিও। আর জয়বাংলা হলো জিন্দাবাদ। বুদ্ধিজীবী হত্যার রেশ শুরু হয়েছিল পাকিস্তান আমলে। মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর সেই রেশ একই ধারায় অব্যাহত ছিল এবং এখনো রয়ে গেছে। কারণ পাকিস্তানি প্রেতাত্মারা আজও আমাদের ছেড়ে যায়নি।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বোর্ড অব মেম্বার অশোক কুমার পাল, রূপপুর পারমাণবিক প্রকল্পের পরিচালক ড. শৌকত আকবর, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব গোস্বামী, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান প্রমুখ।
সুজন / সুজন
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি