সলঙ্গায় বাসের ধাক্কায় শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নেভী খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় হাটিকুমরুল-বগুড়া মহাড়কের সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।শিশু নেভী খাতুন সলঙ্গার দওকুশা বুড়ির বাড়ী গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল এসএস পরিবহনের একটি বাস।পরিবারের লোকজনের সাথে নেভী খাতুন রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদরুল কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় রাখা হয়েছে। তবে গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার