ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

কুবিতে বঙ্গবন্ধু পরিষদের মোমবাতি প্রজ্বলন


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ১৫-১২-২০২২ দুপুর ২:৪৮
শহিদ বুদ্ধিজীবী দিবসে শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় অনুমোদনপ্রাপ্ত বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
 
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা  সাড়ে ছয়টায়   গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি কাজী এম. আনিছুল ইসলামের সঞ্চালনায় এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানটি শুরু হয়। নীরবতা পালন শেষে মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি কাজী ওমর সিদ্দিকী, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ  নাসির   হুসেইন  সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো: তোফায়েল হোসেন মজুমদার, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ আইনুল হক, নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট জিল্লুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, আইন বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত, ফার্মাসি বিভাগের প্রভাষক সাদিয়া জাহান  সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
 
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী বলেন, 'আমাদের শিক্ষা গুরুরা জানতেন যে তাদেরকে হত্যা করা হবে। তবু্ও তারা নিজেদের জীবন রক্ষার জন্য দেশ থেকে পালিয়ে না গিয়ে দেশের তরে জীবন বিলিয়ে দিয়েছেন। দেশের সেই বীর সন্তানদের আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি।' তিনি আরও বলেন, 'বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের সকলের অন্তরে লালন করতে হবে এবং তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপকভাবে  ছড়িয়ে দিতে হবে।'
 
বক্তব্যের শেষে উপস্থিত সকলের একসাথে দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা