ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গলায় ওড়না পেঁচিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা 


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-১২-২০২২ দুপুর ৪:২৫

কক্সবাজারের কুতুবদিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে নয়ন নামের অষ্টম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি মিয়াজির পাড়ার ইছকান্দরের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নয়নের পুরো নাম  নাঈমা খানম। সে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। শনিবার ( ১৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে নয়ন গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

নয়নের মা কামরুন্নেছা বলেন, আমার মেয়ে সকাল থেকে আমাকে কাজে সাহায্য করছিল। হঠাৎ তার মোবাইলে একটা কল আসলে সে তড়িঘড়ি করে মোবাইলে কথা বলতে বলতে ঘরে চলে যায়। তারপর দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে আমি ঘরে গেলে নয়নকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই।

তিনি বলেন, গত  ২৬ নভেম্বর ৫ লাখ টাকা দেনমোহর ধার্য্য করে একই ইউনিয়নের নজর আলী মাতবর পাড়ার মনছুর আলমের ছেলে নিশাদের সাথে নয়নের বিবাহের কাবিননামা সম্পন্ন হয়। এরপর থেকে নিশাদ নয়নের কাছে আসা-যাওয়া করতো। নয়ন আত্মহত্যার আগে নিশাদের সাথে কথা বলছিল। 

খবর নিয়ে জানা যায়, নয়নের সাথে কাবিননামা হওয়া নিশাদ বড়ঘোপ আইল্যান্ড হাইস্কুলের ১০ শ্রেণির ছাত্র। দীর্ঘদিন ধরে নয়নের সাথে তার প্রেমের সম্পর্ক। কিছুদিন আগে নয়নকে নিয়ে নিশাদ পালিয়েছিল। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে উভয়ের পারিবারিক সম্মতিতে একটি মধ্যস্ততা করে দেন।

কামরুন্নেছা জানান, ছেলে মেয়ে উভয়ের বয়স পূর্ণ হলে বিবাহ দেয়ার শর্তে স্থানীয় নিকাহ রেজিস্ট্রারের একটি ফরমে উভয় পক্ষ থেকে স্বাক্ষর নেয়া হয়। কিন্তু ফরমের কোন কপি তাদেরকে দেয়া হয়নি।  

কুতুবদিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে,  মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। 

প্রীতি / প্রীতি

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়