ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

কম্বোডিয়ায় বাংলাদেশী কমিউনিটির আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৭-১২-২০২২ রাত ৯:২১

কম্বোডিয়ায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির আয়োজনে মহান বিজয় দিবস ২০২২ উদযাপন  করা হয়েছে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়।

১৬ই ডিসেম্বর দিনব্যাপী স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে নানা কর্মসূচিতে আনন্দঘন পরিবেশে দিনটিকে স্মরণ করা হয়। কোরআন তেলয়াত, পতাকা উত্তোলন জাতীয় সংগীত গাওয়া হয়।

রাষ্ট্রপতি আব্দুল হামিদের বানী পাঠ করেন কমিউনিটি নেতা আখতারুজ্জামান শানু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন, ফরিদপুরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, দানবীর আবুল খায়ের মিয়া (CIP ) অনুষ্ঠানে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে কমিউনিটির নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। ফামিদা আফরোজ এনির উপস্থাপনায়, ইমাম হোসাইনের সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে প্রথম পর্বের আলোচনা সভার সমাপ্তি ঘটে।

দ্বিতীয় পর্বে বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের অংশগ্রহণে চিত্রাংকন, কবিতা আবৃত্তি, গান, নাচ ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়।

সর্বশেষ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি দোয়ার মধ্য দিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। 

সুজন / সুজন

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ