ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

১৪৪ ধারা ভঙ্গ করে মাছ লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন


শামসুল ইসলাম, রাজশাহী photo শামসুল ইসলাম, রাজশাহী
প্রকাশিত: ১৮-১২-২০২২ দুপুর ৩:৪৫

রাজশাহী জেলার বাগমারা উপজেলায় আদালতের দেয়া ১৪৪ ধারা ভঙ্গ করে পুকুরের পাঁচলক্ষ টাকার মাছ লুট করেছেন এক সাবেক ইউপি চেয়ারম্যান, প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পুকুরের অংশীদার এক মাছ চাষী। রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব মিলনায়তনে বাগমারা উপজেলার মোগাইপাড়া গ্রামের আবুল কাশেম কবিরাজের ছেলে মাসুদ রানা এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান। বক্তব্যে, আউচপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সরদার জান মোহাম্মদ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ লুট করেছেন বলে অভিযোগ করা হয়।
মৎস্য চাষী মাসুদ তার লিখিত বক্তব্য বলেন, ১৪৪ ধারা অমান্যের ঘটনাটি ঘটেছে বাগমারা উপজেলার ৫ নং আউচপাড়া ইউনিয়নের মোগাইপাড়া গ্রামে। গত শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে মোগাইপাড়া মৌজায় ৪৪ ধারা জারিকৃত পুকুরে মাছ ধরেন সরদার জান মোহাম্মাদ এবং তাঁর লোকজন।
দীর্ঘদিন থেকে মোগাইপাড়া গ্রামের মাসুদ রানা ও সরদার জান মোহাম্মাদের মধ্যে বিরোধ চলে আসছে। মাসুদ রানা বিবাদমান পুকুরটি আরেক শরিক মারুফ হাসানের কাছ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২১ সালের ২২ ফেব্রুয়ারী গ্রহণ করেন।
পরবর্তীতে  মারুফ হাসানের সাথে মাসুদ রানার পারিবারিক কলহের জেরে  মারুফ, ভিকটিম মাসুদ রানার ক্ষতি করার জন্য ১২ নভেম্বর ২০২১ সালে সরদার জান মোহাম্মদকে নিয়ম বর্হিভূত ভাবে সাব-লিজ প্রদান করেন। পরবর্তীতে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা-হামলা, দখল জবর দখলের ঘটনা ঘটে।
মাসুদ রানা অভিযোগ করেন, সরদার জান মোহাম্মাদ তার  ক্যাডার বাহিনী নিয়ে মাছ লুট করে নিয়ে গেছেন। উল্লেখ্য, মাসুদ রানা গত ১৪ নভেম্বর ২০২২ তারিখ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে বিজ্ঞ আদালত ১৪৪ ধারা জারি করেন।
কিন্তু গত শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সরদার জান মোহাম্মাদ আমার দিঘি থেকে বেআইনি ভাবে মাছ ধরে নিয়েছেন। মাছগুলো ট্রাকযোগে ( যার নং রাজ মেট্রো- ড ১১- ০১৪৯ ) ঢাকার উদ্দেশ্য নিয়ে যায়। এ বিষয়ে থানায় জানানোর পরেও বাগমারা থানা ও হাটগাঙ্গোপাড়া ফাঁড়ির পুলিশ নিরব ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেন।
এ বিষয়ে একাধিক নম্বর থেকে বেশ কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করলে সাবেক চেয়ারম্যান সরদার জান মোহাম্মদকে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল  ইসলাম বলেন, আমি এ থানায় নতুন, বিষয়টি সম্পর্কে জানা নাই। তবে আজ সকালে একজন অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা