মাদারীপুরে ময়লার স্তূূপে পড়েছিল ফুটফুটে নবজাতক: হাসপাতালে ভর্তি
মাদারীপুর পৌরসভা এলাকার একটি ময়লার স্তূপ থেকে ফুটফুটে নবজাতককে উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। রবিবার সকাল ৯টার দিকে পথচারী ও স্থানীয়রা মিলে পৌরসভা এলাকার একটি চায়ের দোকানের পাশে ময়লার স্তূপ থেকে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয়দের বরাতে জানান, সাথী আক্তার নামে এক গৃহিনী সকাল ৯টার দিকে তার বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এসময় পৌরসভা সংগল্প এলাকার একটি চায়ের দোকানের পাশে ডাস্টবিনে ময়লা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পাই। তখন কয়েকজন মিলে নবজাতকটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছে।
শিশু উদ্ধারকারী সাথী আক্তার বলেন, ‘বাচ্চাটিকে ময়লার স্তূতে দেখে আমি কয়েকজনকে ডাকি। বাচ্চাটি তখন ময়নার মধ্যে পরা ছিল। পরে আমার বাসা থেকে কাপড় এনে কিছুটা ময়লা পরিস্কার করি। পরে সবাই দ্রæতই সদর হাসপাতালে নিয়ে যাই। ডাক্তাররাও দ্রুত বাচ্চাটির ময়লা আবর্জনা পরিস্কার করে চিকিৎসা দেয়া শুরু করে। এমন নিষ্ঠুর মা পৃথিবীতে যেন আর না জন্মায়।’
এব্যাপারে মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার শিশু চিকিৎসক ডা. নাইমা ফেরদৌস শান্তা জানান, ‘সকালের দিকে কিছু লোক নবজাতকটিকে হাসপাতালে নিয়ে আসলে আমরা শিশুটিকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করে নেই। শিশুটির চিকিৎসা চলছে। প্রথম যখন নিয়ে এসেছিলো তখন তার হাত-পা ঠান্ডা ছিল। বর্তমানে সে কিছুটা সুস্থ আছে। নবজাতকের বয়স একদিন হবে। সে কন্যা সন্তান।’
বাচ্চাটিকে লালন পালন করার জন্য নিতে আশা কুলসুম সকালের সময়কে বলেন, ‘আমার বাচ্চা নাই। আমি বাচ্চাটিকে নিয়ে লালন পালন করতে চাই। এখন যদি হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন আমাকে বাচ্চাটা দেয় তাহলে আমি লালন পালন করতে পারবো।’
এব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, ময়লার স্তূপে একটি নবজাতককে কে বা কারা রেখে গেছে জানি না। তবে শিশুটির চিকিৎসা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হবে। আর আপাতত দত্তক দেয়ার বিষয়টি মাথায় নেই, যদি শিশুটি সুস্থ্য হয়, তাহলে দত্তক নেয়ার আইন মেনেই ব্যবস্থা নেয়া হবে।’
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied