ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে রেলস্টেশন ও গ্যাস সংযোগের দাবীতে সমাবেশ-স্মারকলিপি পেশ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৮-১২-২০২২ দুপুর ৪:৪৬
মাদারীপুর সদরে রেল স্টেশন স্থাপন ও জেলার সর্বত্র পাইপ লাইনের মাধ্যমে গ্যাসের দাবীতে শান্তির্পূণ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। রবিবার সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে মাদারীপুর রেলস্টেশন ও গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদ নামে একটি সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগন।
সমাবেশে নেতারা বলেন, পদ্মা সেতু বাস্তবায়নের ফলে দক্ষিণ-পশ্চিমা লের ব্যাপক উন্নয়ন হলেও সেতুর দ্বারপ্রান্তের জেলা মাদারীপুরে গ্যাস সংযোগের কোন উদ্যোন নেই। এছাড়া ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশালের পটুয়াখালী পর্যন্ত রেল লাইনের উদ্যোগ নিলেও মাদারীপুর সদর উপজেলার কোথাও রেল স্টেশনের স্থান নির্ধারিত হয়নি। ফলে রেল লাইনের সুযোগ থেকে বি ত হওয়ার সম্ভবনা রয়েছে। তাই আগামীতে রেলস্টেশন ও গ্যাস সংযোগের দাবী তোলা হয়। মাদারীপুর রেলস্টেশন ও গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদ নামের সংগঠনের আহবায়ক হলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে স্ব স্ব মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি পেশ করেন। এসময় সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। আগামীতে এ দাবী মানা না হলে বৃহৎ আন্দোলন করার হুশিয়ারী দেন বক্তরা।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সাবেক জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান লস্কর, উপজেলা ভাইস চেয়ারম্যান নারগিস আক্তার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান, চিকিৎসক অখিল সরকার, কাউন্সিলর কাওছার হোসেন, আওয়ামীলীগ নেতা মোকলেসুর রহমান, ব্যবসায়ী কামাল হোসেন প্রমুখ। 
এব্যাপারে মাদারীপুর রেলস্টেশন ও গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদ আহবায়ক পাভেলুর রহমান শফিক খান বলেন, পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অফুরান্ত ধন্যবাদ। তবে মাদারীপুর জেলা সেতুর দ্বারপ্রান্তের হওয়ায় গ্যাস সংযোগের লাইন আর রেল স্টেশনের স্থাপনের জোর দাবী জানাই। এটা না হলে মাদারীপুর জেলাবাসী তাদের প্রাপ্ত সুযোগ সুবিধা থেকে বিরত হবে।’

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু