চট্টগ্রামে ‘ভয়ঙ্কর মাদক’ আইসসহ ৩ যুবক গ্রেফতার
নগরে ‘ভয়ঙ্কর’ মাদক আইস (ক্রিস্টাল মেথ) ও মরণনেশা ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত বুধবার রাতে কোতোয়ালী থানার ব্রিজঘাটের হোটেল নেভাল আবাসিকের সামনে থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ ২ নম্বর টিম। এ সময় তাদের কাছ থেকে ৮০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন মো. জালাল আহাম্মদ (৪৩), মো. ফারুক (৩০) ও মোহাম্মদ তালাল (৩৫)।মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সালাম কবিরের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) আরাফাতুল ইসলাম জানান, জালালের কাছ থেকে থেকে কাগজে মোড়ানো একটি সাদা রঙের পলিব্যাগে মোড়ানো ৮০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয়। আনোয়ারা থেকে ইয়াবা এনে বিক্রির উদ্দেশ্যে অবস্থানের সময় ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয় ফারুক ও জালালের কাছ থেকে। উদ্ধারকৃত মাদক আইসের বাজারমূল্য আনুমানিক ৮ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই