আনোয়ারা বটতলীতে পিডিবি'র বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে দুর্ঘটনার আশঙ্কা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বটতলী গ্রামে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটি প্রায় এক বছর আগে বালির গাড়ির ড্যাম্পারের ধাক্কায় ভেঙ্গে যায়। কিন্তু এত দিনেও সেই খুঁটি সংস্কার করা হয়নি।খুঁটিতে রয়েছে ১১ কেভি লাইনের চালু সঞ্চালন লাইন। খুঁটি ভেঙ্গে তার ছিঁড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।
এলাকায় পল্লী বিদ্যুৎ এর এই পাকা খুঁটি ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। যে কোন মুর্হুতে খুঁটিটি ভেঙ্গে পড়ে বড়ধরনের দুর্ঘটনার ঘটার আশংকা রয়েছে। গ্রামবাসীরা রয়েছেন আতংকে। দ্রুত এই খুঁটি পরিবর্তনের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়,বটতলী ইউনিয়নের পশ্চিম বটতলী সড়কের পাশেরর পূর্ব দিকের জমিতে স্থাপিত পল্লীবিদ্যুত সমিতির একটি পাকা খুঁটি ভেঙ্গে যাওয়াতে ঝুকিপূর্ণ অবস্থায় আটকে আছে।খুঁটটি যে কোন মুর্হুতে উপড়ে পড়ে বড় ধরনের দুর্ঘটনা আশংকা করছেন গ্রামবাসী।
স্থানীয়রা জানান,এই ঝুঁকিপূর্ণ পল্লীবিদ্যুত খুঁটিটি দ্রুত পরিবর্তন করা না হলে বড়ধরনের ক্ষতির আশংকা রয়েছে। জনস্বার্থে এই খুঁট বদলানো অতীব জরুরী।
এই বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির আনোয়ারা জোনাল অফিসের ডিজিএম জসিম উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা ছিলনা।বটতলী অফিসে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied