ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাবিতে আম্পায়ারের উপর হামলা


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১২-২০২২ বিকাল ৬:৩৩

রান আউটের জের‌ ধরে আম্পারের উপর হামলা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থীরা। সোমবার বিকেলে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল শেষে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। 

আহত আম্পায়ারের নাম খুরশিদ আলম সুইট। তিনি রাজশাহী জেলা আম্পায়ার এসোসিয়েশনের সদস্য। 

প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্ধারিত ২০ ওভারে শরীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ ৯ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত সময়ে ৮ উইকেট হারিয়ে গণিত বিভাগ ১০৬ রান সংগ্রহ করে হেরে যায়‌। রান আউটে গণিত বিভাগের তৃতীয় উইকেটের পতন ঘটে। এ উইকেটের জের ধরেই খেলা শেষে আম্পায়ারকে হামলা করে গণিত বিভাগের ১০ থেকে ১২ জন শিক্ষার্থী‌। পরে মাঠে উপস্থিত অন্যরা হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার বলেন, সুষ্ঠু তদন্ত করে, কারা আক্রমণ করেছে সেটি খতিয়ে দেখা হবে। আমার বিভাগের যতজন শিক্ষার্থীকে দোষী পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

আন্তঃবিভাগ গেমস সাব কমিটির সভাপতি অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, উপাচার্য স্যারকে আমরা সুপারিশ করেছি, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়া হয়। তিনি আশ্বস্ত করেছেন, শীঘ্রই দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে। 

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। গেমস সাব কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

সুজন / সুজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?