এবার পাবনাবাসীর প্রতি ভালোবাসার প্রতিদান দিল আর্জেন্টিনা!
আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আবেগ আর্জেন্টিনার মানুষের কাছেও অন্য এক জায়গা করে নিয়েছে। ভালোবাসার প্রতিদান আর্জেন্টাইনরা বিভিন্নভাবে প্রকাশ করেছে।এবার আর্জেন্টাইনরা ভালোবাসার প্রতিদান দিল পাবনাবাসীকেও। ফাইনালের দিন মেসিবাহিনীকে শুভকামনা জানিয়ে পাবনায় বের হওয়া আনন্দ শোভাযাত্রা দু’টি ছবি শেয়ার করেছে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন-এএফএ।
Liga Profesional de Fútbol de la AFA নামের আর্জেন্টিনার ফুবটলের নিয়ন্ত্রক সংস্থার ফেরিফাইড পেজে বাংলাদেশ সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ১১টা ৪১ মিনিটে দু’িট ছবি পোস্ট করে। ছবি দু’টি পাবনার জজকোর্ট তথা জিরো পয়েন্ট থেকে তোলা। এতে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা ব্যবহার কওে লেখা হয়েছে। Nuestro amigo 🐘😂 Our friend... যার বাংলা আমাদের বন্ধু 😂 আমাদের বন্ধু...
পাবনা শহরের দিলালপুরের বাসিন্দা আর্জেন্টিনার সমর্থক পাভেল মৃধা বলেন, ‘এতোদিন আর্জেন্টাইনরা ঢাকার অনেক ছবি ও ভিডিও শেয়ার করে তাদের প্রতি আমাদের ভালোবাসা প্রতিদান দিয়েছে। আজ আমাদের পাবনার ছবি শেয়ার করলো। এতে আমাদের আনন্দ প্রকাশ করার ভাষা পাচ্ছি না।’
সানজামুল হক নামের পাবনার আরেক আর্জেন্টাইন সমর্থক বলেন, ‘ সেদিন আমরা যেভালোবাসা প্রকাশ করেছিলোম আজ আর্জেন্টাইনরা সেই ভালোবাসা প্রতিদান দিল। আমরা আজেন্টাইন সমর্থক হিসেবে সার্থক ও গর্বিত।’
এর আগে রোববার (১৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে এ বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলেজের প্রধান গেট হয়ে, বড় ব্রিজ, শহরের প্রধান রোড ঘুরে আবারও এডওয়ার্ড কলেজের ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।শোভাযাত্রা প্রিয় দল ও খেলোয়াড়ের জার্সি পরে উল্লাস প্রকাশ করেন সমর্থকরা। মোটরসাইকেল, প্রাইভেটকার, ইজিবাইক নিয়ে বড় বড় পতাকা হাতে শোভাযাত্রায় পাবনার আর্জেন্টাইন কয়েক শতাধিক সমর্থক অংশ নেন। শোভাযাত্রায় বড় আকর্ষণ ছিল হাতি। হাতিকে আর্জেন্টিনার আকাশি-সাদা রঙে সাজিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রা চলাকালে নেচে-গেয়ে বাঁশি ও ভুভুজেলা বাজিয়ে চারপাশে উন্মাদনা ছড়িয়ে দেন। আর্জেন্টিনা, আর্জেন্টিনা, খালি মেসি, খালি মেসি- ইত্যাদি স্লোগানে মুখর কওে তোলে গোটা শহর। এসময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাও হাত নেড়ে আর্জেন্টিনা দলের সমর্থকদের শুভেচ্ছা জানান।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি