এবারও কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের আসতে পারেন: শাজাহান খান
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। এ সম্মেলনেই দলের নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে তেমন কোনো পরিবর্তন বা রদবদল আসছে না বলে আভাস দিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে মাদারীপুর সদর উপজেলার কুকরাইল এলাকায় আলিয়া মাদ্রাসা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য পখিরার পীর আলহাজ্ব ছগির মাহমুদের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত শেষে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সভানেত্রী থেকেই নতুন কমিটি ঘোষণা করবেন। যোগ্যতার প্রমাণ দেখানোয় এবারও কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের আসতে পারেন।
তিনি আরো বলেন, প্রাচীনতম রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ টানা ১৪ বছর ক্ষমতায় ছিল। দক্ষিণাঞ্চলে পদ্মা সেতুসহ সারা দেশের উন্নয়ন দেখে পঞ্চমবারের মতো আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে জনগণ।
তিনি আরও বলেন, 'নতুন কমিটির দায়িত্বই হবে সংসদ নির্বাচনে সারা দেশে আওয়ামী লীগকে জয়ী করার জন্য দলের সাংগঠনিক শক্তি গড়ে তোলা। আওয়ামী লীগের এই নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যথেষ্ট ভূমিকা রাখবে। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড ও আন্দোলনের নামে নাশকতা প্রতিহত করতে সক্ষম হবে এই কমিটি।'
এসময় আরো উপস্থিত ছিলেন- বর্তমান পীর ইমরান বিন নূর, মাদারীপুর জেলা আওয়ামীলীগ সহসভাপতি সৈয়দ আবুল বাসার,মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য শরীফ মিজানুর রহমান, সাদ্রাসার ম্যানেজিং কমিটির দাতা সদস্য আরাফাত হাসান,মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসেন, বিদ্যুৎসাহী সদস্য খলিলুর রহমান, মুফতি মাওলানা ইকরাম বীন নুর, পীরজাদা হায়াত মাহমুদ প্রমুখ।
সুজন / সুজন
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা