মাদারীপুরে অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে হামলা
মাদারীপুরে অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকসহ ৬ জনের ওপরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পাঁচখোলা এলাকায় এ ঘটনা ঘটে।হামলায় আহতরা হলেন পরিবেশ অধিপপ্তর ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. সাইফুল ইসলাম, কম্পিউটার অপারেটর কাজী আবু আবদুল্লাহ, মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহতাব উদ্দিন, সদস্য মনিরুজ্জামন, জাহিদুল ইসলাম, এসকেবেটর মেশিনের চালক মো. রায়হান।
পুলিশ, ফায়ার সার্ভিস ও পুলিশের সূত্র জানায়, সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে জেএসবি ব্রিকসসহ ১১টা ইটের ভাটা পরিবেশের নিয়ম নীতি তোয়াক্কা না করে পরিচলনা করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে বেলা সাড়ে ১২টার দিকে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে একটি দল পাঁচখোলা এলাকার জেএমবি ব্রিকসে অভিযান চালায়। এ সময় জেএমবি ব্রিকসের মালিক সোবাহান ফকিরের নেতৃত্বে ভাটার কয়েশ শ্রমিক পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আহত হন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকসহ ৬ জন। এ সময় একটি এসকেবেটর মেশিন (ভেকু) ভাঙচুর করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর পাঁচখোলা এলাকার জেএসবি ব্রিকস-৩, এআরজি ব্রিকস, খান ব্রিকস-৩, এএসবি ব্রিবস, জেএসবি ব্রিকস-২, আনোয়ান খান ব্রিকসে অভিযান চালিয়ে প্রত্যেককে আড়াই লাখ টাকা ও আমেনা ব্রিকসে দেড় লাখ টাকা জরিমানা করে মোট সাড়ে ১৬ লাখ টাকা আর্থিক জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক।
অভিযানে নেতৃত্বে থাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক সকালের সময়কে বলেন, হামলায় পরিবেশ অধিদপ্তরের ডিডিসহ ৬ থেকে ৭ জন আহত হয়েছেন। আহতরা চিকিৎসা নিয়েছেন। আমরা এ বিষয় আইনগত ব্যবস্থা নেব।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ
নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক
Link Copied